দামুড়হুদা সীমান্তে মাদকের বড় চালান জব্দ

অনলাইন ড্রেস
দামুড়হুদা সীমান্তে মাদকের বড় চালান জব্দ
Getting your Trinity Audio player ready...

চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার সীমাস্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ মালামাল জব্দ করেছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)। শনি ও রবিবার (৬ ও ৭ জুন) উপজেলার সীমাস্তবর্তী এলাকায় অভিযানে এসব মালামাল উদ্ধার করা হয়।

 

 

বিজিবি সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের অধীনস্ত দামুড়হুদা উপজেলার বড়বলদিয়া, সুলতানপুর ও বারাদী বিওপির টহল দল পৃথক অভিযানে ৯ কেজি ৯ গ্রাম ভারতীয় গাঁজা, ১৯ বোতল ভারতীয় মদ, ৪০৫ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট, ১ হাজার ৮০০ পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট, একটি ব্যাটারিচালিত ইজিবাইক এবং ১৪ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দ মালামালের আনুমানিক সিজার মূল্য ৯ লাখ ২ হাজার ৬৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

 

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, ‘সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরো জোরদার করা হবে।

 

 

তিনি আরো বলেন, ‘সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। সীমান্তকে নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় জনসচেতনতা বৃদ্ধি, গোয়েন্দা তৎপরতা জোরদার এবং নিয়মিত অভিযান পরিচালনার ফলে মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে ইতিবাচক অগ্রগতি অর্জিত হচ্ছে।’

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।