মাঝমাঠ থেকে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে ডান দিক দিয়ে আক্রমণে ওঠেন রাকিব হোসেন। বক্সে ঢুকে বাইলাইনের একটু ওপর থেকে তিনি কাটব্যাক করেন দরিয়েলতনের উদ্দেশে।
বসুন্ধরা কিংস ২-১ আরামবাগ
ফেডারেশন কাপের মতো একপেশে হলো না বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচ। প্রথমার্ধে ছড়ি ঘোরানো বসুন্ধরা কিংসকে দ্বিতীয়ার্ধে চাপে রাখল আরামবাগ ক্রীড়া সংঘ। তবে পারল না কিংসকে রুখে দিতে।
নিজেদের মাঠ কিংস অ্যারেনায় আজ আরামবাগের বিপক্ষে ২-১ গোলে স্বস্তির জয়ে লিগ পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে বসুন্ধরা কিংস।ফেডারেশন কাপে দুই দলের সর্বশেষ দেখায় ৫-০ ব্যবধানে জিতেছিলেন দরিয়েলতন-রাকিবরা।
লিগের দ্বাদশ রাউন্ড শেষে বসুন্ধরা কিংসের পয়েন্ট ২৭। দিনের অন্য ম্যাচে পুলিশ এফসিকে ২-০ গোলে হারানো ফর্টিস এফসি ২৪ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে থাকা আবাহনী লিমিটেডের পয়েন্ট ২২।
মাঝমাঠ থেকে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে ডান দিক দিয়ে আক্রমণে ওঠেন রাকিব হোসেন। বক্সে ঢুকে বাইলাইনের একটু ওপর থেকে তিনি কাটব্যাক করেন দরিয়েলতনের উদ্দেশে।
লিগের এই মৌসুমে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আগে থেকেই শীর্ষে ছিলেন দরিয়েলতন। বর্তমানে তার গোল ১৩টি।
পাল্টা আক্রমণ থেকে ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বসুন্ধরা কিংস। সতীর্থের থ্রু পাস ধরে দরিয়েলতনের আড়াআড়ি ক্রসে এমানুয়েল সানডের হেড এক ড্রপ খেয়ে জালে জড়ায়।
দ্বিতীয়ার্ধে আরামবাগের খেলায় ধার বাড়ে। ৬৩ মিনিটে ম্যাচে ফেরার আভাস দেয় তারা। সতীর্থের থ্রু পাস ধরে এমানুয়েল টনির প্রতিরোধ এড়িয়ে ল্যানটেই-মিলসের নেওয়া শটে পরাস্ত হন কিংস গোলকিপার আনিসুর রহমান জিকো।
কিন্তু এরপর সমতাসূচক গোলের দেখা পায়নি আরামবাগ। সপ্তম হারের তেতো স্বাদ পাওয়া দলটি ৯ পয়েন্ট নিয়ে আছে তলানিতে।