শিরোনামঃ
মোল্লাহাটে সাবেক শ্রমিক লীগ নেতা সোহাগ শেখ গুলিতে নিহত ফরিদপুরে নানা আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত ঝালকাঠিতে সংখ্যালঘু পরিবারের হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ঝালকাঠিতে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ৩ বছরের শিশুসহ মাকে উদ্ধার! ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন তথ্য মন্ত্রণালয় ঢেলে সাজানোর চিন্তা-ভাবনা চলছে : তথ্যমন্ত্রী দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস তথ্য মন্ত্রণালয় ঢেলে সাজানোর চিন্তা-ভাবনা চলছে : তথ্যমন্ত্রী সাভারে আর্মি ইনস্টিটিউট অব ফিজিওথেরাপির ভিত্তিপ্রস্তর স্থাপন সিটি কর্পোরেশনসমূহের প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীকে পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

তুরস্কে ইরানি গুপ্তচর সন্দেহে আটক ৬

অনলাইন ডেস্ক / ৯৫ প্রকাশিত সময়:
বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

তুরস্কের কর্তৃপক্ষ ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে ছয়জনকে আটক করেছে। দেশজুড়ে সামরিক স্থাপনা ও অন্যান্য কৌশলগত স্থানের ওপর নজরদারির অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বুধবার স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

রাষ্ট্রায়ত্ত টিআরটি টেলিভিশনের খবরে বলা হয়, সন্ত্রাসবিরোধী বিভাগ ও তুরস্কের গোয়েন্দা সংস্থার যৌথ তদন্তের পর ইস্তাম্বুল, আংকারাসহ পাঁচটি প্রদেশে একযোগে অভিযান চালিয়ে নিরাপত্তা বাহিনী তাদের আটক করে।

প্রচারমাধ্যমটির তথ্য মতে, সন্দেহভাজনরা দক্ষিণাঞ্চলীয় আদানা প্রদেশে অবস্থিত ইনসিরলিক বিমানঘাঁটিসহ বিভিন্ন সামরিক স্থাপনার আশপাশে অনুসন্ধান ও নজরদারি চালিয়েছিল।

ইনসিরলিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্য মোতায়েন রয়েছে।
বেসরকারি ডিএইচএ সংবাদ সংস্থা জানায়, আটক ছয়জনের মধ্যে একজন ইরানি বংশোদ্ভূত।

টিআরটি জানায়, ওই গোষ্ঠীর বিরুদ্ধে ইরানি গোয়েন্দা অপারেটিভদের কাছে গোয়েন্দা ও লজিস্টিক তথ্য পাঠানোর অভিযোগ রয়েছে।

অভিযুক্তরা তুরস্কের ভেতর দিয়ে অন্যান্য দেশে ব্যবহারের জন্য ড্রোন পাঠানোর কার্যক্রমও পর্যবেক্ষণ করছিল বলেও তদন্তকারীরা প্রমাণ পেয়েছেন বলে জানা গেছে।


More News Of This Category