ঠাকুরগাঁও জেলা সফর উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিকে রংপুর রেঞ্জ পুলিশের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় অভ্যর্থনা জানানো হয়েছে।
সফরের শুরুতেই নির্ধারিত স্থানে রংপুর রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ মহামান্য রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়।
গার্ড অব অনার গ্রহণ শেষে মহামান্য রাষ্ট্রপতি তাঁর প্রয়াত পিতা-মাতার কবর জিয়ারত করেন এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। কবর জিয়ারতে রংপুর রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে ঠাকুরগাঁও জেলাজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সফরস্থল, যাতায়াতের পথ এবং শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে।
রংপুর রেঞ্জ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মহামান্য রাষ্ট্রপতির সফরটি নিরাপদ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতার সাথে দায়িত্ব পালন করছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :