শিরোনামঃ

টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক পেল ভারত

অনলাইন ড্রেস
টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক পেল ভারত
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ভারতের টি-টোয়েন্টি দলের নেতৃত্বে বড় পরিবর্তন এনেছে বিসিসিআই। নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে শ্রেয়াস আইয়ারের নাম।

 

 

নেতৃত্ব হারানোর পাশাপাশি আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের দল থেকেও বাদ পড়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদব।

আজ শনিবার দল ঘোষণার সময় ভারতীয় ক্রিকেট বোর্ড জানায়, ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৮ সামার অলিম্পিক সামনে রেখে নতুন পরিকল্পনা শুরু করেছে নির্বাচকরা। সেই পরিকল্পনার অংশ হিসেবেই জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ১৫ বছর বয়সী বিস্ময়বালক বৈভব সূর্যবংশী।

 

সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তিলক ভার্মা।

 

 

এর আগে এই দায়িত্বে ছিলেন অক্ষর প্যাটেল।

গত মার্চে সূর্যকুমারের নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা ধরে রেখেছিল ভারত। তবে ২০২৮ সালের বিশ্বকাপের সময় তার বয়স হবে ৩৮ বছর। সাম্প্রতিক বিশ্বকাপে ৯ ইনিংসে ২৪২ রান এবং আইপিএলে ১৩ ইনিংসে মাত্র ২৭০ রান করার পর থেকেই তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়।অন্যদিকে শ্রেয়াস আইয়ার দীর্ঘদিন জাতীয় দলের টি-টোয়েন্টি পরিকল্পনার বাইরে থাকলেও নেতৃত্বের ক্ষেত্রে তার অভিজ্ঞতা নির্বাচকদের আস্থা জুগিয়েছে। তিনি ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল শিরোপা জিতিয়েছিলেন।

 

এদিকে বৈভব সূর্যবংশীর অন্তর্ভুক্তি সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে। সদ্য সমাপ্ত আইপিএলে ৭৭৬ রান করে অরেঞ্জ ক্যাপ জেতা এই কিশোর ক্রিকেটার আন্তর্জাতিক অভিষেক ঘটাতে পারলে ভারতের ইতিহাসে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে মাঠে নামবেন। বর্তমানে সেই রেকর্ডটি রয়েছে শচিনের দখলে।

 

 

আয়ারল্যান্ড সফরের আগে সূর্যবংশী শ্রীলঙ্কায় ভারত ‘এ’ দলের হয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবেন।

 

আগামী ২৬ ও ২৮ জুন বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। এরপর ১ থেকে ১১ জুলাই ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে দলটি।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।