শিরোনামঃ

টঙ্গীতে জিয়াউর রহমান স্মৃতি মিনি ডে নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

admin 2
টঙ্গীতে জিয়াউর রহমান স্মৃতি মিনি ডে নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
Getting your Trinity Audio player ready...

নার্গিস আক্তার স্মৃতিঃ টঙ্গীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে আয়োজিত মিনিডে নাইট ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে, মঙ্গলবার রাতে মরকুন টিএনটি কলোনি মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচ কে ঘিরে এলাকাবাসীর মাঝে ছিলো ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা, টঙ্গী পূর্ব থানার বিএনপির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম কিরণের, সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব ও ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল হোসেন মন্ডল, এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ উজ্জল হোসেন, এই সময়ে আরো উপস্থিত ছিলেন,বিএনপি নেতা ৪৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আইয়ুব আলী, বিএনপি নেতা ৪৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ দুলাল হোসেন, সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা। প্রধান অতিথি মোঃ শওকত হোসেন সরকার বলেন, নগরীর প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে খেলার মাঠ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, পাশাপাশি এই এলাকার একটি সড়ক, খেলার মাঠ, ঈদগাহ মাঠ ও পানির সমস্যার স্থানীয় সমাধানে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করা হবে, ইতিমধ্যে সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন প্লান করে দ্রুত সময়ের মধ্যে এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করবো, খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, স্থানীয় ক্রীড়াঅঙ্গনে এ ধরনের আয়োজন তরুণদের খেলাধুলায় আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।