|
Getting your Trinity Audio player ready...
|

ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে ৭১ টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
শংকর দাস পবন, সহঃবার্তা সম্পাদক
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঝালকাঠিতে উদযাপিত হয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।
এ উপলক্ষে রোববার (২১ জুন) সকাল ১০টায় ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন। তিনি কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং আলোচনা সভায় বক্তব্য দেন।
ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আককাস সিকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসম মাহমুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৭১ টেলিভিশনের ঝালকাঠি জেলা প্রতিনিধি তরুণ সরকার।
বক্তারা বলেন, দেশের গণমাধ্যমে ৭১ টেলিভিশন বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও সময়োপযোগী সংবাদ পরিবেশনের মাধ্যমে দর্শকের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও গণমানুষের স্বার্থে সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রচারের ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ঝালকাঠি প্রেসক্লাবের সদস্য, স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং স্মৃতিচারণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :