শিরোনামঃ

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে প্রত্যয় তরুণ সংঘের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত

admin5
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে প্রত্যয় তরুণ সংঘের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত
Getting your Trinity Audio player ready...

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে প্রত্যয় তরুণ সংঘের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত

শংকর দাস পবন,স্টাফ রিপোর্টার
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় তরুণ সংঘ, ঝালকাঠির উদ্যোগে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
‘সতর্ক থাকুন, সুস্থ থাকুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৬ জুন) সকাল ১১টায় ঝালকাঠি শহরের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পরিচালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা ইঞ্জিনিয়ার অসীত বরন সাহা।
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, জমে থাকা পানি অপসারণ এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ ও প্রচারণা চালানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার অসীত বরন সাহা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার কোনো বিকল্প নেই। সামাজিক সংগঠনগুলোর এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সংগঠনের সভাপতি যুবরাজ দাস বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা অত্যন্ত জরুরি। নিজেদের ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে হ্রাস করা সম্ভব।
সিনিয়র সহ-সভাপতি শাকিল হাওলাদার রনি বলেন, ডেঙ্গু একটি প্রতিরোধযোগ্য রোগ। নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ রোগের বিস্তার রোধ করা সম্ভব।
সাধারণ সম্পাদক হৃদয় কর্মকার বলেন, জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি তরুণদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে প্রত্যয় তরুণ সংঘ নিয়মিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।
কোষাধ্যক্ষ উজ্জল দুয়ারী বলেন, একটি সুস্থ ও পরিচ্ছন্ন সমাজ গঠনে সকলের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
কর্মসূচিতে অংশগ্রহণকারী স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগের প্রশংসা করে বলেন, ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা নিয়মিতভাবে এমন কর্মসূচি আয়োজনের আহ্বান জানান।
এ সময় সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাকিব, প্রচার সম্পাদক প্রিতম দাস চয়ন, কার্যকরী সদস্য সুমন চন্দ এবং সাধারণ সদস্য প্রদ্বীপ দুয়ারী, প্রদীপ কর, উজ্জ্বল সাহাসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।