শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

জোয়াইড় মোড়ে মাদকবিরোধী মানববন্ধন: সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ

অনলাইন ডেস্ক / ৩৬ প্রকাশিত সময়:
শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

জোয়াইড় মোড়ে মাদকবিরোধী মানববন্ধন: সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর সদর উপজেলার জোয়াইড় মোড়ে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্যের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। জোয়াইড় মোড় বাজার কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ শফিকুল আলম (রানু মিয়া), এবং সঞ্চালনা করেন গেরদা ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মাসুদ মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দ মাকসুদ আলী (বিদু)সাবেক চেয়ারম্যান গেরদা ইউনিয়ন, গেরদা ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী খান, স্বাধীন যুব কল্যাণের সভাপতি তুষার মাহমুদ আকমান, হাবেলী দয়রামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ রেজাউল করিম মাস্টার, ইউপি সদস্য আকতারূজান পারভেজ এবং বিশিষ্ট সমাজসেবক মোঃ মোশাররফ হোসেনসহ অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি সুস্থ ও নিরাপদ সমাজ গঠনের জন্য মাদকমুক্ত বাংলাদেশ গড়া অত্যন্ত জরুরি। তারা অভিযোগ করেন, জোয়াইড় মোড় এলাকায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ মাদক সিন্ডিকেট সক্রিয় রয়েছে, যার কারণে চুরি, ছিনতাইসহ নানা অপরাধ বেড়ে গেছে।

বক্তারা আরও জানান, সম্প্রতি স্থানীয় ব্যবসায়ী মোঃ মিজানুর রহমানকে মাদক ব্যবসায়ী নয়ন ঘোষ, জুয়েল খানসহ ৭-৮ জনের একটি দল এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, অনেক সময় প্রশাসন মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করলেও পরে রহস্যজনকভাবে তারা ছাড়া পেয়ে যায়, যা সাধারণ মানুষের মাঝে হতাশা সৃষ্টি করছে। তারা অভিযোগ করেন, অর্থের বিনিময়ে এসব অপরাধী ছাড়া পেয়ে যাচ্ছে—যা অত্যন্ত দুঃখজনক।

মানববন্ধনে বক্তারা ঘোষণা দেন, এলাকায় যারা মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত, তাদের একটি তালিকা তৈরি করে প্রশাসনের কাছে জমা দেওয়া হবে। একইসঙ্গে যেসব জনপ্রতিনিধি মাদকসেবী ও ব্যবসায়ীদের আশ্রয়-প্রশ্রয় দেন, তাদেরকে ভবিষ্যতে ভোট না দেওয়ার আহ্বান জানান তারা।

বক্তারা প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান এবং জোয়াইড় মোড় এলাকাকে মাদকমুক্ত করতে সকলের সম্মিলিত উদ্যোগ কামনা করেন।


More News Of This Category