রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

জাতীয় পহেলা বৈশাখ উপলক্ষে রিলিজ হলো রাকা পপির নতুন গান “কি যুগ আইলো “

বিশ্বজীৎ পাল স্টাফ রিপোর্টার / ১৬৮ প্রকাশিত সময়:
রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

জাতীয় পহেলা বৈশাখ উপলক্ষে রিলিজ হলো রাকা পপির নতুন গান “কি যুগ আইলো “

বৈশাখ উপলক্ষে “কি যুগ আইলো ” শিরোনামে Raka Popi Official ইউটিউব চ্যানেল থেকে একটি গান প্রকাশ হয়েছে। এছাড়াও বিভিন্ন অন লাইন প্লাটফর্মেও রিলিজ হয়েছে গানের গীতিকার সালমান আহমেদ এবং সুর করেছেন আনোয়ার সরদার গানের মিউজিক করেছেন সজিব খান ও এইচ.আর.লিটন। ভিডিওতে কাস্টিং গায়িকা নিজেই রয়েছেন।

 

ভিডিও পরিচালনা করেছেন জীবন চন্দ্র দাস। এর আগে Raka Popi Official ইউটিউব চ্যানেলে প্রকাশিত ” রসিক কালা” গানটি দিয়েও তিনি বেশ শ্রোতাপ্রিয়তা অর্জন করেছেন। এর পাশাপাশি মামলা দেবো,’মানুষ চিনতে দুখের প্রয়োজন’, ‘রঙিন ভ্যালেন্টাইন,’ ‘গায়ে হলুদ’, ‘জাদু টোনা’ , ‘শুনতে পাওনি তুমি’ সহ অন্যান্য মৌলিক গানেও বেশ দর্শক শ্রোতাপ্রিয়তা পেয়েছেন তিনি।

বর্তমান সময়ের টিকটক,ফেসবুকের বিনোদন নিয়ে বাস্তবধর্মী চটুল ধরনের কথা দিয়ে সাজানো এই গানটি। নতুন গানগুলো সংক্রান্তে রাকা পপি বলেন, মৌলিক গান একজন শিল্পীর স্বকীয়তা প্রকাশ করে এবং আমি চেষ্টা করি ভালো কথা ও সুরে গান করার। গান সৃষ্টির আনন্দ আসলেই অন্যরকম।

তাছাড়া তিনি রেডিও, বিভিন্ন টেলিভিশন, ইউটিউব, দেশ এবং দেশের বাইরের সঙ্গীতের স্টেজ গুলোতে নিয়মিতভাবে সঙ্গীত পরিবেশন করে চলেছেন । অত্যন্ত মিষ্টভাষী এই শিল্পী মনে করেন যে,” কি যুগ আইলো” শিরোনামের গানটির সুরের মূর্ছনা দর্শক শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।


More News Of This Category