শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

জাতিসংঘের জলবায়ু প্যানেলের লিড অথর হলেন বিজ্ঞানী কামরুজ্জামান মিলন

অনলাইন ডেস্ক / ৭২ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার প্যানেলের (আইপিসিসি) লিড অথর বা প্রধান লেখক হিসেবে নির্বাচিত বাংলাদেশের বিজ্ঞানী ড. মোহাম্মদ কামরুজ্জামান মিলন। তিনি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা।

ড. কামরুজ্জামান বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কালের কণ্ঠকে বলেন, তিনি ২০২৭ সালের আইপিসিসির ম্যাথডলজি রিপোর্ট প্রস্তুতের কাজে অংশ নেবেন। এই রিপোর্টে কার্বনডাই-অক্সাইড রিমোভাল (সিডিআর) ও কার্বন ক্যাপচার, ইউটিলাইজেশন অ্যান্ড স্টোরেজ (সিসিইউএস) প্রযুক্তি কিভাবে দেশগুলো তাদের গ্রিনহাউস গ্যাস হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করবে, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হবে।

ধান গবেষণা ইনস্টিটিউটের এই বৈজ্ঞানিক কর্মকর্তা জানান, এই কাজটি খুবই গুরুত্বপূর্ণ কারণ—বিশ্বের দেশগুলো জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যে পদক্ষেপ নিচ্ছে, সেগুলোর কার্বন হিসাব কিভাবে করা হবে, তা এই রিপোর্টের মাধ্যমে নির্ধারিত হবে।

আইপিসিসির লিড অথর হওয়ার প্রতিক্রিয়ায় ড. কামরুজ্জামান কালের কণ্ঠকে বলেন, ‘এটি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের কৃষি ও জলবায়ু গবেষণা সম্প্রদায়ের জন্য সম্মানের। উন্নয়নশীল দেশের বাস্তব চ্যালেঞ্জগুলো বৈশ্বিক নির্দেশিকায় তুলে ধরার সুযোগ এটি।’

কামরুজ্জামান মিলনের গবেষণার মূল ক্ষেত্র হলো- জলবায়ু পরিবর্তনের প্রভাব মূল্যায়ন, ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি উন্নয়ন এবং গ্রিনহাউস গ্যাস মডেলিং ও প্রশমন।

প্রসঙ্গত, আইপিসিসি হলো, জাতিসংঘের একটি সংস্থা, যা জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বৈজ্ঞানিক তথ্য মূল্যায়ন করে এবং বিশ্বব্যাপী নীতিনির্ধারণে সহায়তা করে।


More News Of This Category