দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাতকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রয়েছে।বৃহস্পতিবার (২১ মে) তার জামিন বহাল রাখেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ।
এর আগে আবুল বারকাতের জামিন বাতিল চেয়ে আবেদন করেন ঢাকা জেলা প্রশাসক। তবে জামিন বহাল থাকলেও তার পাসপোর্ট অধস্তন আদালতে জমা রাখতে বলা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মুস্তাফিজুর রহমান খান।
এননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ২০ ফেব্রুয়ারি আবুল বারকাতসহ ২৩ জনের নামে মামলা করে দুদক।এই মামলায় ১১ জুলাই রাতে আবুল বারকাতকে গ্রেপ্তার করা হয়।
দুদকের দাবি, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও আবুল বারকাত পরস্পর যোগসাজশে জাল-জালিয়াতির মাধ্যমে এননটেক্স গ্রুপের ২২টি প্রতিষ্ঠানকে ২৯৭ কোটি টাকা ঋণ দিয়েছিলেন। আতিউর রহমান ও তাঁর সহযোগী অন্য ব্যক্তিরা বিভিন্ন অনৈতিক কৌশলে এই অর্থ আত্মসাৎ করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এ মামলায় অধস্তন আদালতে বিফল হয়ে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন অধ্যাপক বারাকাত।
হাইকোর্ট তাঁকে জামিন দেওয়ার পর ঢাকা জেলা প্রশাসক সেই জামিন বাতিল চেয়ে আপিল বিভাগে আবেদন করেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :