শিরোনামঃ
মোল্লাহাটে সাবেক শ্রমিক লীগ নেতা সোহাগ শেখ গুলিতে নিহত ফরিদপুরে নানা আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত ঝালকাঠিতে সংখ্যালঘু পরিবারের হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ঝালকাঠিতে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ৩ বছরের শিশুসহ মাকে উদ্ধার! ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন তথ্য মন্ত্রণালয় ঢেলে সাজানোর চিন্তা-ভাবনা চলছে : তথ্যমন্ত্রী দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস তথ্য মন্ত্রণালয় ঢেলে সাজানোর চিন্তা-ভাবনা চলছে : তথ্যমন্ত্রী সাভারে আর্মি ইনস্টিটিউট অব ফিজিওথেরাপির ভিত্তিপ্রস্তর স্থাপন সিটি কর্পোরেশনসমূহের প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীকে পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

চীনের নিকটবর্তী এলাকায় ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে জাপান

অনলাইন ডেক্স / ৩৫ প্রকাশিত সময়:
সোমবার, ৯ মার্চ, ২০২৬

জাপান মার্চের শেষ নাগাদ চীনের নিকটবর্তী দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দীর্ঘপাল্লার পাল্টা আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে বলে সোমবার কর্মকর্তারা জানিয়েছেন।

সরকারের প্রধান মুখপাত্র ও প্রধান মন্ত্রিপরিষদসচিব মিনোরু কিহারা নিয়মিত ব্রিফিংয়ে জানান, গ্রাউন্ড সেলফ-ডিফেন্স ফোর্স কিউশু অঞ্চলের কুমামোতোতে টাইপ-১২ ভূমি-থেকে-জাহাজ ক্ষেপণাস্ত্র মোতায়েন করার পরিকল্পনা করেছে। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় এক হাজার কিলোমিটার বলে জানা গেছে।

তিনি বলেন, ‘প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হলে প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের অবহিত করবে।

পূর্ব চীন সাগরে চীনের নৌতৎপরতা বাড়তে থাকায় জাপান তার সামরিক সক্ষমতা জোরদার করার চেষ্টা করছে।

জাপান ‘পাল্টা আঘাত’ সক্ষমতা গড়ে তুলতে চায়, যাতে দেশটি সরাসরি হামলার শিকার হলে এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করে শত্রুর ঘাঁটিতে আঘাত হানতে পারে।

প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি গত নভেম্বরে ইঙ্গিত দেন, স্বশাসিত তাইওয়ানের ওপর কোনো হামলা হলে টোকিও সামরিকভাবে হস্তক্ষেপ করতে পারে। এর পর থেকেই জাপান-চীন সম্পর্ক দ্রুত অবনতি ঘটে।

চীন তাইওয়ানকে নিজের ভূখণ্ড হিসেবে বিবেচনা করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের সম্ভাবনাও নাকচ করেনি।

তাকাইচির মন্তব্যের পর থেকে বেইজিং টোকিওর ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগ করেছে এবং চীনা নাগরিকদের জাপান ভ্রমণ নিরুৎসাহিত করেছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় জনগণকে আগাম না জানিয়ে রাতারাতি কুমামোতোতে এসব ক্ষেপণাস্ত্রের একটি লঞ্চার পৌঁছে দিয়েছে জাপানের স্থলবাহিনী। এর প্রতিবাদে স্থানীয় একটি সামরিক ঘাঁটির সামনে কয়েক ডজন মানুষ বিক্ষোভ করেছেন।সমালোচকদের মতে, এসব ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হলে এলাকাটি সম্ভাব্য শত্রু হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।


More News Of This Category