শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

গোদাগাড়ীতে র‍্যাব-৫ এর অভিযানে অবৈধ জ্বালানি তেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা

নিজস্ব প্রতিনিধি / ৪৭ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

রাজশাহীর গোদাগাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে র‍্যাব-৫, সিপিএসসি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দকৃত এসব তেলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
র‍্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাহিনীটি ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের অপরাধ দমনে কাজ করে যাচ্ছে। সন্ত্রাস, মাদক, অস্ত্র, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের পাশাপাশি অবৈধ মজুদদারদের বিরুদ্ধেও নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই অংশ হিসেবে ২৭ এপ্রিল ২০২৬ তারিখে র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী উপজেলার নাজিরপুর এলাকায় অভিযান চালায়। তথ্য অনুযায়ী, মোঃ রাসেল হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করা হয়েছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেখানে তল্লাশি চালিয়ে ৫৫০ লিটার ডিজেল ও ২২ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।
ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে। জব্দকৃত জ্বালানি তেল স্থানীয় ডিলারের মাধ্যমে বিক্রি করে তার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার ব্যবস্থা করা হয়।
অভিযানের ধারাবাহিকতায় নাজিরপুরের ছয়হাটি বাজারে অবস্থিত মেসার্স রবিউল ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সেখানে প্রায় ৩৫০ লিটার ডিজেল মজুদ পাওয়া যায়। এ সময় দোকান মালিক মেয়াদোত্তীর্ণ লাইসেন্স প্রদর্শন করেন এবং লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেছেন বলে দাবি করেন।
বিষয়টি যাচাইয়ের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট দোকান মালিককে প্রয়োজনীয় কাগজপত্রসহ পরদিন গোদাগাড়ী উপজেলা প্রশাসনের কার্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ দেন।
র‍্যাব-৫ জানায়, অবৈধ জ্বালানি মজুদ ও বিপণনের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


More News Of This Category