শিরোনামঃ

গোপালগ‌ঞ্জে বা‌সের ধাক্কায় প্রাণ গেল মোটরসাই‌কেলচাল‌কের

অনলাইন ড্রেস
গোপালগ‌ঞ্জে বা‌সের ধাক্কায় প্রাণ গেল মোটরসাই‌কেলচাল‌কের
🖼️ ফটো কার্ড তৈরি করুন

গোপালগ‌ঞ্জের কা‌শিয়ানীতে বা‌সের ধাক্কায় বিনয় কৃষ্ণ বিশ্বাস না‌মে (৫৪) এক মোটরসাই‌কেলচালক ‌নিহত হয়েছেন। বুধবার (৬ মে) সকাল ৯টায় ঢাকা-খুলনা মহাসড়‌কের কা‌শিয়ানী উপ‌জেলার তিলছড়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘ‌টে।

 

নিহত বিনয় কৃষ্ণ বিশ্বাস কা‌শিয়ানী উপ‌জেলার পারকরফা জালা‌লিয়া মাদরাসার অ‌ফিস সহকারী ও ওড়াকা‌ন্দি ইউ‌নিয়‌নের ঘৃতকা‌ন্দি গ্রা‌মের রবীন্দ্রনাথ বিশ্বা‌সের ছে‌লে।

 

ভা‌টিয়াপাড়া হাইও‌য়ে পু‌লিশের সা‌র্জেন্ট মো. আব্দুল গাফ্ফার স্থানীয়‌দের বরাত দি‌য়ে জা‌নান, সকাল ৯টার দি‌কে বিনয় কৃষ্ণ বিশ্বাস বা‌ড়ি থে‌কে মোটরসাই‌কেলযো‌গে তার কর্মস্থল কা‌শিয়ানীর পারকরফা জালা‌লিয়া মাদরাসায় যা‌চ্ছিলেন।

 

 

তি‌নি ঘটনাস্থ‌লে পৌঁছা‌লে পেছন থে‌কে ঢাকাগামী দোলা প‌রিবহ‌নের একটা বাস তার মোটরসাই‌কেল‌টি‌কে ধাক্কা দেয়। এতে তি‌নি রাস্তার ওপর ছিট‌কে প‌ড়ে ঘটনাস্থ‌লেই মারা যান।তিনি আরো জানান, প‌রে পু‌লিশ এসে মর‌দেহ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন‌্য গোপালগঞ্জ আড়াই শ শয‌্যা বি‌শিষ্ট হাসপাতা‌লে পা‌ঠি‌য়ে‌ছে। ঘাতক বাস‌টি‌কে শনাক্ত ক‌রে আট‌কের চেষ্টা অব‌্যাহত র‌য়ে‌ছে।

 

 

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।