রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

গলাচিপায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

অনলাইন ডেক্স / ৪১ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

গলাচিপা জমি বিরোধকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে। উপজেলার রতনদি তালতলি ইউনিয়নের ৫ নম্বর  ওয়ার্ডের পশ্চিম কাচারিকান্দা মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার রতনদি তালতলি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাচারিকান্দা মোল্লা বাড়ির সামনে শহীদুল মোল্লাকে (৪৫) তার চাচাতো ভাই দুলাল মোল্লা পিঠে ছুরি দিয়ে আঘাত করে।

আহত শহিদুল মোল্লাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এসময় শহিদুল মোল্লার ডাক চিৎকারে এলাকার লোকজন ছুটে আসলে দুলাল মোল্লা পালানোর সময় স্থানীয় গ্রামবাসীরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরে আহত শহীদুল মোল্লাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ তার লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া গ্রহণ করেছেন।

এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমি বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনার সঙ্গে জড়িত দুলালিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।


More News Of This Category