শিরোনামঃ

কবরস্থানে মিলল দেশি বন্দুক-ম্যাগজিন

অনলাইন ড্রেস
কবরস্থানে মিলল দেশি বন্দুক-ম্যাগজিন
🖼️ ফটো কার্ড তৈরি করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি কবরস্থানে অভিযান চালিয়ে একটি দেশি বন্দুক, ১০ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার করেছে র‌্যাব। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। বুধবার উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বাবুপুর মিরাটুলি গ্রামের একটি কবরস্থান এসব অস্ত্র উদ্ধার করা হয়।

 

র‌্যাব জানায়, গত বুধবার(২৯ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে স্থানীয়দের থেকে খবর পেয়ে ওই কবরস্থানে তল্লাশি করে পশ্চিম-দক্ষিণ বাউন্ডারির কোনার দিকে একটি সন্দেহজনক কাপড়ের বাজার করা ব্যাগ পাওয়া যায়।

 

 

ওই ব্যাগ তল্লাশি করে এ অস্ত্র উদ্ধার হয়।

জব্দ অস্ত্র শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।