সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

এমপিদের গবেষণা কাজে ইন্টার্ন দেওয়ার প্রস্তাব

অনলাইন ডেক্স / ৪১ প্রকাশিত সময়:
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

সংসদ সদস্যদের (এমপি) গবেষণার কাজের জন্য একজন করে ইন্টার্ন দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘এমপিদের গবেষণার কাজের জন্য একজন করে ইন্টার্ন দেওয়া যায় কি-না সে বিষয়ে প্রধানমন্ত্রীকে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রতিটি সংসদ সদস্যদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইন্টার্ন করার পরিকল্পনা রয়েছে।

সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও ইউএনডিপি যৌথ ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, ‘সুপ্রিমকোর্টের বিচারপতি হওয়ার পর অবসরে গিয়ে আবার চাকরি করার রীতি বন্ধ করতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠানে বিচারপতিদের চাকরি খোঁজা অনৈতিক কাজ।’

আইন কমিশনে প্রতি বছর কোটি কোটি টাকা খরচ হচ্ছে, তা বন্ধ করা হবে বলে জানিয়েছন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।তিনি বলেন, ‘সেখানে তেমন কোনো কাজ হয় না।’


More News Of This Category