শিরোনামঃ
বাঘায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শালিখায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করলো তারুণ্যের শালিখা। বিএনপি-জামায়াত সংঘর্ষ, চিকিৎসাধীন জামায়াত নেতার মৃত্যু বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত রেলক্রসিংয়ে বিকল সিএনজি, ট্রেনের ধাক্কায় চালক নিহত বাঞ্ছারামপুরে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য বিতরণ যুবদল নেতার জেলা পরিষদ থেকে আসিফ-হাসনাত ২৫ কোটি টাকা নিয়ে গেছেন : প্রশাসক অসহায় শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলেন এসিল্যান্ড শিবু দাশ সুমিত সংবাদ সংগ্রহে গিয়ে নির্যাতনের শিকার সাংবাদিক, গাজীপুরে গ্রেপ্তার ৫ কুড়িগ্রামে ভাস্কর নদী সুরক্ষা কমিটি গঠন
রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

এআইয়ের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

অনলাইন ডেক্স / ৪৩ প্রকাশিত সময়:
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে অনেক অনৈতিক কাজ সংগঠিত হচ্ছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, এআইয়ের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে সাভারে যুব উন্নয়ন একাডেমিতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রশিক্ষণ ও যুব সমাজের উন্নয়ন শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘বর্তমান বিশ্বে আমরা চতুর্থ শিল্প বিপ্লবের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছি।কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি। শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, শিল্পসহ প্রতিটি ক্ষেত্রে এআই নতুন সম্ভাবনা সৃষ্টি করছে।’

আমিনুল হক বলেন, ‘আমরা এআইভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীর জন্য ব্যক্তিগতভাবে শেখার সুযোগ তৈরি করতে পারি। একই সঙ্গে প্রশিক্ষণের গুণগত মান বৃদ্ধি এবং কর্মসংস্থানের সঙ্গে দক্ষতার সংযোগ স্থাপন করতে পারি।

কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যে এআইনির্ভর প্রশিক্ষণ সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। আমরা চাই, বাংলাদেশও সেই ধারায় এগিয়ে যাক। নারী ও প্রান্তিক জনগোষ্ঠীও যেন এর সুবিধা পায়। এআই ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হয়’ বলেন তিনি।

 

যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম, যুব উন্নয়ন একাডেমির অধ্যক্ষ সেলিম খান প্রমুখ।


More News Of This Category