ঘটনার তিন দিন পর আজ সোমবার (২০ এপ্রিল) নিহতের মা রুমা আক্তারের অভিযোগের ভিত্তিতে চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ১০-১২ জনকে আসামি করে হত্যা মামলা গ্রহণ করেছে পুলিশ। অভিযুক্তদের মধ্যে রয়েছেন জুয়েল মিয়া, মো. পিয়াস, মো. শুভ মিয়া ও বাদল মিয়া।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় চুরির অভিযোগে এক যুবককে নির্মম নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার রাজিবপুর ইউনিয়নের উজানচর নওপাড়া গ্রামে গত ১৪ এপ্রিল এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান চর খেয়ার আলগী গ্রামের বাসিন্দা মোহাম্মদ রাজিব মিয়া (২৫)। সন্ধ্যার পর তাকে চোর সন্দেহে ধাওয়া করে আটক করে স্থানীয় কয়েকজন।
অভিযোগ রয়েছে, এ সময় তাকে বেধড়ক মারধর করা হয় এবং পরে লোহার শিকল দিয়ে হাত-পা বেঁধে ফেলা হয়। চুরি হওয়া একটি সেচ মোটরের বিষয়ে স্বীকারোক্তি আদায়ের জন্য তার বুকের ওপর দেওয়া হয় মইচাপা। এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেললে অভিযুক্তরা পরিস্থিতি বেগতিক দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয় এবং পরদিন তার বিরুদ্ধে চুরির মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।