শিরোনামঃ
ফরিদপুরে নানা আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত ঝালকাঠিতে সংখ্যালঘু পরিবারের হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ঝালকাঠিতে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ৩ বছরের শিশুসহ মাকে উদ্ধার! ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন তথ্য মন্ত্রণালয় ঢেলে সাজানোর চিন্তা-ভাবনা চলছে : তথ্যমন্ত্রী দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস তথ্য মন্ত্রণালয় ঢেলে সাজানোর চিন্তা-ভাবনা চলছে : তথ্যমন্ত্রী সাভারে আর্মি ইনস্টিটিউট অব ফিজিওথেরাপির ভিত্তিপ্রস্তর স্থাপন সিটি কর্পোরেশনসমূহের প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীকে পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ফরিদপুরে বিআরটিএর উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ইরাকে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত

অনলাইন ডেক্স / ২৯ প্রকাশিত সময়:
শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

ইরাকের পশ্চিমাঞ্চলের আকাশসীমায় একটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। ইরাক-জর্দান সীমান্তবর্তী তুরাইবিল শহরের কাছে বৃহস্পতিবার (১২ মার্চ) এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মার্কিন মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তবে ইরান দাবি করেছে, ইরাকে তাদের মিত্র বাহিনী বিমানটি ভূপাতিত করেছে।

বিমানটি ছিল মার্কিন বিমানবাহিনীর বোয়িং কেসি-১৩৫ রিফুয়েলিং উড়োজাহাজ।ইরান যুদ্ধে মাঝ আকাশে জ্বালানি সরবরাহ করার কাজে নিয়োজিত ছিল এই বিমান। এ সময় আরেকটি সামরিক বিমান জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে।

 

তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বিমানটি শত্রুপক্ষের হামলা বা নিজেদের বাহিনীর ভুল আঘাতে ভূপাতিত হয়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম বলেছে, ঘটনাটি ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালে মিত্রপক্ষের আকাশসীমায় ঘটেছে এবং উদ্ধার তৎপরতা চলছে।

জনপ্রিয় ফ্লাইট ট্র্যাকিং পরিষেবা ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট একটি ট্যাংকার বিমান জরুরি পরিস্থিতি ঘোষণা করার পর বৃহস্পতিবার পরে তেল আবিবে অবতরণ করে।

এদিকে ইরান দাবি করেছে, তাদের মিত্র বাহিনী বিমানটি ভূপাতিত করেছে এবং এতে থাকা সব ক্রু নিহত হয়েছেন। তবে যুক্তরাষ্ট্র এ দাবি নাকচ করেছে।

বিধ্বস্ত বিমানের ক্রুরা বেঁচে আছেন কি না, তা এখনো স্পষ্ট নয়।

ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে বিধ্বস্ত বিমানটি আগুনে জ্বলতে দেখা গেছে।এই ঘটনার মধ্য দিয়ে ইরানকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান সামরিক অভিযানে চতুর্থবারের মতো কোনো মার্কিন বিমান বিধ্বস্ত হওয়ার তথ্য প্রকাশ্যে এলো। এর আগে চলতি সপ্তাহে কুয়েতে মিত্রবাহিনীর ভুল আঘাতে তিনটি এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা নিশ্চিত করে মার্কিন সামরিক বাহিনী। ওই ঘটনায় মার্কিন বাহিনীর ছয়জন ক্রু নিরাপদে প্যারাশুটের মাধ্যমে অবতরণ করতে সক্ষম হন।


More News Of This Category