শিরোনামঃ
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা  রাসিক প্রশাসকের নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন, খুশি শিক্ষার্থীরা গাইবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষে নিহত ১ হাম ও উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু সশস্ত্র বাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে অর্থনীতি পুনরুদ্ধারে আরো দুই বছর সময় প্রয়োজন : তথ্যমন্ত্রী বিশেষ সেবা সপ্তাহে সিএজি নূরুল ইসলামের ডিএফডি কার্যালয় পরিদর্শন এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০ : যাত্রী কল্যাণ সমিতি শালিখার নবাগত ইউএনও ও ওসির সাথে প্রেসক্লাব শালিখা সাংবাদিকদের মতবিনিময় ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

আড়ানী রেলস্টেশনের কাজ বন্ধ ও ভাগ দাবির অভিযোগ মিথ্যা: সাইট ম্যানেজারের প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি / ৬৩ প্রকাশিত সময়:
রবিবার, ১০ মে, ২০২৬

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেলস্টেশনে চলমান রেলওয়ে উন্নয়ন কাজ বন্ধ ও ভাগ দাবির অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে প্রতিবাদ জানিয়েছেন সাইট ম্যানেজার ও কেয়ারটেকার মো. আব্দুল্লাহ আল হাসান ডাবলু।

 

শনিবার আড়ানী রেলস্টেশন এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিবাদ জানান। লিখিত বক্তব্যে তিনি বলেন, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ রেলওয়ের কাজ বন্ধ করে দিয়েছেন এবং কাজের ভাগ দাবি করেছেন—সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত এমন সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন।

 

তিনি আরও বলেন, সংবাদে দাবি করা হয়েছে গত শনিবার ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করতে পারেনি। বাস্তবে ওইদিনসহ প্রতিদিনই নিয়মিতভাবে কাজ চলছে এবং বর্তমানেও কাজ অব্যাহত রয়েছে।

 

প্রতিবাদলিপিতে জানানো হয়, আড়ানী রেলস্টেশনের ১ নম্বর লাইনের পুরোনো কাঠের স্লিপার তুলে কংক্রিটের স্লিপার ও পাথর স্থাপনের প্রায় ৩ কোটি টাকার কাজ পেয়েছে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান বিশ্বাস কনস্ট্রাকশন। ৬৩০ মিটার এলাকায় চলা এ কাজ ঠিকাদার আফসার আলী বিশ্বাস ও আশরাফ উদ্দিন গত ২৭ এপ্রিল থেকে নিয়মিতভাবে পরিচালনা করছেন।

 

মো. ডাবলু জানান, ঠিকাদার আশরাফ উদ্দিন তাকে মোবাইল ফোনে নিশ্চিত করেছেন যে, কাজ শুর পর থেকে বিএনপি বা যুবদলের পরিচয়ে কেউ কাজে বাধা দেয়নি বা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি।

 

সংবাদ সম্মেলনে তিনি এমপি আবু সাঈদ চাঁদের নাম জড়িয়ে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা জানান এবং যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।


More News Of This Category