সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

আমরাই নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম

অনলাইন ডেক্স / ৪১ প্রকাশিত সময়:
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

বাংলাদেশের সিলেট সীমান্তের ১০০ কিলোমিটার উজানে ভারতের বরাক নদীতে টিপাইমুখ বাঁধ নিয়ে জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) বলেছেন, ‘আমরাই ডেকে ডেকে নিজেদের সর্বনাশ এনেছিলাম। এই টিপাইমুখ বাঁধ বাংলাদেশেরই সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের অনুরোধে ভারত চালু করেছিল।’

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্নের পরিপ্রেক্ষিতে স্পিকার এই মন্তব্য করেন।

এদিন অধিবেশনে সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিকের এক প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর উত্তরের পর স্পিকার ফ্লোর নিয়ে এই ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন।

এর আগে সংসদ সদস্য এম এ মালিক তার প্রশ্নে কালবৈশাখী ও পাহাড়ি ঢলের কারণে সিলেটের মানুষের সীমাহীন দুর্ভোগের কথা তুলে ধরেন।

তিনি বলেন, ‘বরাক নদীর উজানে ভারতের টিপাইমুখ বাঁধের কারণে বর্ষায় যেমন অকাল বন্যা হয়, তেমনি শুষ্ক মৌসুমে পানির অভাবে মানুষ চরম ভোগান্তিতে পড়ে। এই বাঁধের ফলে সৃষ্ট পরিবেশগত বিপর্যয় ও পানিশূন্যতা রোধে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা কী?’

জবাবে পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেন, ‘টিপাইমুখ বাঁধের বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ। এই সমস্যা সমাধানে আমি দ্রুতই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করব এবং ভবিষ্যতে এই সংকট নিরসনে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে।মন্ত্রীর বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘এই যে টিপাইমুখ বাঁধ, এটি নিয়ে অনেক রাজনীতি হয়েছে। কিন্তু সত্য হচ্ছে, এটি বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের অনুরোধেই ভারত চালু করার সুযোগ পেয়েছিল। আজ আমরা তার ফল ভোগ করছি।’


More News Of This Category