শিরোনামঃ
ধূরইলে ঈদ পুনর্মিলনী ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খুলনায় ভাড়া বাসা থেকে ২ শিশুর লাশ উদ্ধার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য, এনসিপি নেতা গ্রেপ্তার ১ জুন থেকে সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ, বিপাকে বনজীবীরা একাত্তরের পরাজিত যোদ্ধারা ফণা তোলার চেষ্টা করছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী সমাজে একজন করে জিয়া প্রতিষ্ঠিত হলেই যথেষ্ট : ডেপুটি স্পিকার ছেলের আবদার মিটাইতেই বাইকটা কিনে দিছিলাম, দুর্ঘটনায় গেল প্রাণ শহীদ জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে : গয়েশ্বর মোটরসাইকেল দুর্ঘটনায় সড়কে ঝরল দুই তরুণের প্রাণ পানিসম্পদমন্ত্রী সাড়ে ৩ বছরের শাসনামলে শহীদ জিয়া স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলেছিলেন
রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

অন্তঃসত্ত্বা শিশুটির ভ্রুণের ডিএনএ টেস্টের তথ্য গুজব: র‌্যাব

অনলাইন ড্রেস / ৪০ প্রকাশিত সময়:
বুধবার, ৬ মে, ২০২৬

ময়মনসিংহের মদনে ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশুটির ভ্রণের ডিএনএ টেস্টের তথ্য গুজব বলে জানিয়েছে র‌্যাব।

 

বুধবার দুপুরে ময়মনসিংহে র‌্যাব-১৪ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান র‌্যাব-১৪ এর কমান্ডিং অফিসার (সিও) নায়মুল হাসান।

 

তিনি বলেন, ডিএনএ টেস্ট হয়নি। প্রয়োজন হলে আদালতের অনুমতি নিয়ে তদন্তকারী কর্মকর্তা অবশ্যই সেটা করবেন।

 

 

তদন্তের স্বার্থে যা যা করা দরকার সেটা করবেন।

শিশুটির ভ্রুণের ডিএনএ টেস্ট করা হয়েছে— এমন অবৈজ্ঞানিক তথ্য মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রখ্যাত স্যোশাল ইনফ্লুয়েন্সারসহ অনেকে তাদের ফেসবুক আইডি থেকে এমন তথ্য পোস্ট করেন। এই গুজবের ভিত্তিতে দাবি করা হয়েছিল, ধর্ষণের ঘটনার সঙ্গে অভিযুক্ত মাদরাসা শিক্ষকের সম্পর্ক নেই।

 

 

 

তবে পরদিন র‌্যাব জানায়, মঙ্গলবার রাতে তাদের একটি দল ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সোনমপুর গ্রামে অভিযান চালিয়ে ভোর ৪টার দিকে অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহকে গ্রেপ্তার করে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

 

মামলার অভিযোগে বলা হয়, আমান উল্লাহ নেত্রকোনার মদন উপজেলার পাঁচহার গ্রামে একটি মাদরাসা প্রতিষ্ঠা করেন। ওই মাদরাসায় পড়ত ধর্ষণের শিকার শিশুটি।

 

গত বছরের ২ অক্টোবর আমান উল্লাহ তাকে ধর্ষণ করেন। এরপর গত ১৮ এপ্রিল নেত্রকোনার একটি বেসরকারি হাসপালে পরীক্ষার পর শিশুটি অন্তঃসত্ত্বা বলে জানা যায়। এ ঘটনায় ২৩ এপ্রিল শিশুটির মা মদন থানায় মামলা করেন।


More News Of This Category