শিরোনামঃ
গত ২৪ ঘন্টায় চান্দিনা থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতসহ গ্রেফতার-০৭ জন। মহম্মদপুরে ১১ পিস ইয়াবাসহ এক যুবক পুলিশের হাতে আটক দেশে শিশু নির্যাতন আশঙ্কাজনক হারে বাড়ছে, বিচার ত্বরান্বিত করার দাবি ৬৫ শতাংশ প্রান্তিক জনগোষ্ঠীকে বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী ফরিদপুরে হামের প্রাদুর্ভাব অব্যাহত, আক্রান্ত ২ হাজার ৪২২; মৃত্যু ২১ ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে প্রত্যয় তরুণ সংঘের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত মাগুরার শালিখায় ডেঙ্গু প্রতিরোধে জন সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস খুলনায় ট্রিপল মার্ডার : দায় স্বীকার করে সৎবাবার জবানবন্দি ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির বাধায় ব্যর্থ ১১ জনকে পুশ ইনের চেষ্টা
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

৪ সিটিতে হামের টিকা শুরু রবিবার

অনলাইন ডেক্স / ৪৮ প্রকাশিত সময়:
শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

দেশে হামের উদ্বেগজনক প্রাদুর্ভাবের মধ্যে বিশেষ টিকাদান কর্মসূচির পরিসর আগামীকাল রবিবার থেকে বাড়ানো হয়েছে। এই পর্যায়ে ঢাকার দুই সিটি করপোরেশন, ময়মনসিংহ সিটি এবং বরিশাল সিটি করপোরেশন এলাকায় হাম-রুবেলা (এমআর) টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। পরবর্তীতে আগামী ২০ এপ্রিল থেকে এই কার্যক্রম সারা দেশে শুরু হবে।শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) উপপরিচালক ডা. মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ জানান, এই চার মহানগরীতে ৬ মাস থেকে ৫ বছর বয়সী ১২ লাখ ১৯ হাজার ৯৫৭ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হাম প্রতিরোধে গত ৫ এপ্রিল থেকে দেশে বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। ওই দিন থেকে ১৮টি জেলার ৩০টি উপজেলায় এমআর টিকা প্রয়োগ কার্যক্রম চালু হয়। সাম্প্রতিক প্রাদুর্ভাবে যেসব এলাকায় সংক্রমণ বেশি, সেসব অঞ্চলকে অগ্রাধিকার দিয়ে শুরুতে টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশু এমআর টিকা পাবে।আগে টিকা নেওয়া থাকলেও চলমান ক্যাম্পেইনের আওতায় পুনরায় টিকা গ্রহণ করা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলবে।

 

পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ৩ মে থেকে সারা দেশে কর্মসূচি শুরুর কথা থাকলেও তা এগিয়ে এনে ২০ এপ্রিল থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


More News Of This Category