শিরোনামঃ

১৯ মাস পর ফিরল ‘ফ্লাইদুবাই’, সপ্তাহে বাড়বে ১৪ ফ্লাইট

অনলাইন ডেক্স
১৯ মাস পর ফিরল ‘ফ্লাইদুবাই’, সপ্তাহে বাড়বে ১৪ ফ্লাইট
🖼️ ফটো কার্ড তৈরি করুন

​দীর্ঘ ১৯ মাস বন্ধ থাকার পর চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে ফের আন্তর্জাতিক ফ্লাইট শুরু করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জনপ্রিয় এয়ারলাইনস ফ্লাইদুবাই। বুধবার (১ এপ্রিল) সকাল থেকে চট্টগ্রাম-দুবাই রুটে এয়ারলাইনসটির নিয়মিত শিডিউল ফ্লাইট চলাচল শুরু হয়।

​বিমানবন্দর সূত্র জানায়, বিভিন্ন সীমাবদ্ধতার কারণে ২০২৪ সালের ৩১ আগস্ট ফ্লাইদুবাই চট্টগ্রাম থেকে তাদের সবশেষ ফ্লাইট পরিচালনা করেছিল। এরপর দীর্ঘ বিরতি শেষে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও বিমানবন্দর কর্তৃপক্ষের আন্তরিক প্রচেষ্টায় আজ বুধবার থেকে আবারও ডানা মেলল এয়ারলাইনসটি।

​দীর্ঘ ১৯ মাস বন্ধ থাকার পর চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে ফের আন্তর্জাতিক ফ্লাইট শুরু করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জনপ্রিয় এয়ারলাইনস ফ্লাইদুবাই। বুধবার (১ এপ্রিল) সকাল থেকে চট্টগ্রাম-দুবাই রুটে এয়ারলাইনসটির নিয়মিত শিডিউল ফ্লাইট চলাচল শুরু হয়।

​বিমানবন্দর সূত্র জানায়, বিভিন্ন সীমাবদ্ধতার কারণে ২০২৪ সালের ৩১ আগস্ট ফ্লাইদুবাই চট্টগ্রাম থেকে তাদের সবশেষ ফ্লাইট পরিচালনা করেছিল। এরপর দীর্ঘ বিরতি শেষে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও বিমানবন্দর কর্তৃপক্ষের আন্তরিক প্রচেষ্টায় আজ বুধবার থেকে আবারও ডানা মেলল এয়ারলাইনসটি।শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র ও জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, যাত্রীদের নিরবচ্ছিন্ন সেবা ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তথা বিমানবন্দর কর্তৃপক্ষ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।ইব্রাহীম খলিল বলেন, ফ্লাইদুবাই পুনরায় কার্যক্রম শুরু করায় বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালে যাত্রী ব্যস্ততা ও চাঞ্চল্য ফিরে এসেছে। এই রুটটি পুনরায় সচল হওয়ায় চট্টগ্রামের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সরাসরি আকাশপথের যোগাযোগ আরো শক্তিশালী হবে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।