মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপত্তা বৃদ্ধিতে উচ্চ পর্যায়ের সভা

অনলাইন ডেক্স / ৯৮ প্রকাশিত সময়:
শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

দেশের সড়ক দুর্ঘটনা রোধ এবং সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে সরকারের কার্যক্রম জোরদার করতে একটি উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী রবিবার (২৯ মার্চ) সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

গত ২৪ মার্চ প্রধানমন্ত্রীর নেতৃত্বে সড়ক দুর্ঘটনা রোধ, সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধি এবং ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে জরুরি কিছু নির্দেশনা প্রদান করা হয়। মূলত ওই বৈঠকের সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন এবং অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যেই রবিবারের এই সভা আহ্বান করা হয়েছে।

প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, যানজট নিরসন, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ এবং সার্বিক যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার লক্ষ্যে এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সব দপ্তর, সংস্থা ও অংশীজনদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ এবং তা দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে এই সভা আয়োজন করা হচ্ছে।

সরকার দেশের জনগণকে আশ্বস্ত করতে চায় যে—সড়কে দুর্ঘটনা হ্রাস, যাত্রীসেবার মানোন্নয়ন এবং সড়কে শৃঙ্খলা বৃদ্ধিসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণে প্রশাসন সম্পূর্ণ বদ্ধপরিকর।


More News Of This Category