শিরোনামঃ

সিরাজগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ বস্তা চাল জব্দ

অনলাইন ডেক্স
সিরাজগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ বস্তা চাল জব্দ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ বস্তা চাল অবৈধভাবে মজুদ করার অভিযোগে জব্দ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার ধামাইনগর ইউনিয়নের বাঁকাই দক্ষিণ পাড়া এলাকায় মোন্নাফ আলীর বাড়ি থেকে এসব চাল জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক ও তার ছেলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিভিন্ন উৎস থেকে কিনে অবৈধভাবে মজুদ করে রাখেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অবৈধভাবে মজুদ করা চাল জব্দ করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী জানান, ডিলার ছাড়া অন্য কারো কাছে খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুদ বা সংরক্ষণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। জব্দ করা চালগুলো সরকারি খাদ্য গুদামে সংরক্ষণ করা হয়েছে। তিনি আরো জানান, এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।