শিরোনামঃ

সার পাচারের সময় আটক ডিলারসহ দুজনের কারাদণ্ড ও জরিমানা

অনলাইন ড্রেস
সার পাচারের সময় আটক ডিলারসহ দুজনের কারাদণ্ড ও জরিমানা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

 

সার পাচারের সময় আটক ডিলারসহ দুজনের কারাদণ্ড ও জরিমানা

 

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি নসিমনযোগে ৮০ বস্তা ডিএপি সার পাচারের উদ্দেশ্যে পরিবহনকালে বিসিআইসির এক ডিলারসহ দুজনকে আটক করা হয়েছে। পরে ওই দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

 

এ ছাড়া জব্দ সার সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা কারার জন্য কৃষি বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত সূত্র জানায়, সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে মহারাজপুর ইউনিয়নের মেলার মোড় নামক স্থানে অভিযান চালানো হয়। অভিযানে আটক বিসিআইসি সার ডিলার ও মেসার্স নিরাপদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম শাহনেওয়াজ (৪৫) নামে এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড, সেই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো সাতদিনের কারাদণ্ড প্রদান করা হয়। অপরদিকে নসিমন চালক আব্দুল মতিন (৪৮) নামে এক ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

 

 

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক (এক্সিকিউটিভ ম্যঅজিস্ট্রেট) এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একরামুল হক নাহিদ বলেন, ‘অসাধু উদ্দেশ্যে সার পাচার করার উদ্দেশ্যে পরিবহনকালে ডিলার শাহনেওয়াজকে একটি নসিমনবোঝাই ৮০ বস্তা সারসহ আটক করা হয়। এ সময় নসিমন চালক আব্দুল মতিনকেও আটক করা হয়। পরে তারা স্বেচ্ছায় দোষ স্বীকার করলে শাহনওেয়াজকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং মতিনকে সাতদিনের কারাদণ্ড প্রদান করা হয়।’

 

 

 

তিনি আরো বলেন, ‘জব্দ সার বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা করার জন্য কৃষি বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে’।

 

 

অভিযানকালে সদর উপজেলা কৃষি অফিসার সুনাইন বিন জামানসহ সংশ্লিস্টরা এবং সদর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

বলেও জানান ম্যাজিস্ট্রেট।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।