শিরোনামঃ

সরিষাবাড়ীতে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

অনলাইন ড্রেস
সরিষাবাড়ীতে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
🖼️ ফটো কার্ড তৈরি করুন

জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে নিপু মিয়া (৩২) নামে এক যুবক বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। সোমবার (৮ জুন) ভোরে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর বড়বাড়ীয়া গামার বিলে মজিবর রহমানের সেচ পাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

 

 

পুলিশ ও স্থানীয়রা জানান, নিপু মিয়া উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়ীয়া পূর্বপাড়া গ্রামের উসমান আলীর ছেলে। বিদেশ থেকে দেশে ফিরে বিভিন্ন নেশায় জড়িয়ে পড়েন তিনি। রবিবার রাতে গামার বিলে মজিবর রহমান ও অপর সেচ পাম্প মালিক মিস্টারের সেচ পাম্পের টাঙ্গানো সার্ভিস বিদ্যুৎের তার চুরি করতে যান। এ সময় বিদ্যুতায়িত সার্ভিস তারে জডিয়ে পড়লে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

 

 

সকালে স্থানীয় পথচারীরা মাটিতে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে থাকতে দেখে সরিষাবাড়ী থানা পুলিশে খবর দেন।

পরে সরিষাবাড়ী থানার এসআই শাহীনুর ইসলাম ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

 

সরিষাবাড়ী থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেন জানান, বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মৃতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত এবং আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।