শিরোনামঃ
আড়পাড়ায় কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করলেন সাংস্কৃতিক মন্ত্রী নিতাই রায় রাজশাহী পবা উপজেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফ্যামিলি কার্ড এর শুভ উদ্বোধন করলেন তারেক রহমান বাঘায় সালিশি সিদ্ধান্ত অমান্য ও অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগী বাবর আলীর মানববন্ধন রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনসে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ৭ দফা দাবি আমাদের রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ : প্রধানমন্ত্রী এলপিজি অটোগ্যাস খাতে নীতিমালা সহায়তার দাবি হরমুজ ছাড়াই বিকল্প পথে তেল রপ্তানির সক্ষমতা গড়ছে আরব আমিরাত ট্রাম্পের শূন্য হাতে ফেরার পর এবার চীন সফরে পুতিন মুখ্যমন্ত্রী হয়ে প্রথমবার ডায়মন্ড হারবারে শুভেন্দু, উচ্ছ্বসিত সমর্থকরা থাইল্যান্ড ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৮
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

লিবিয়া উপকূলে বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর লাশ উদ্ধার

অনলাইন ডেক্স / ৮০ প্রকাশিত সময়:
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

লিবিয়ার পশ্চিম উপকূলে বাংলাদেশিসহ অন্তত ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের সবাই অভিবাসনপ্রত্যাশী বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে একজন বাংলাদেশি নাগরিককে শনাক্ত করা হয়েছে।

শনিবার ত্রিপোলিভিত্তিক চিকিৎসকদের একটি দল এ তথ্য নিশ্চিত করেছে।লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড সাপোর্ট সেন্টার জানিয়েছে, রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ১১৭ কিলোমিটার পশ্চিমে জুওয়ারা উপকূল থেকে গত কয়েক দিনে মরদেহগুলো উদ্ধার করা হয়।

 

কর্তৃপক্ষ জানায়, উদ্ধার হওয়া ১৭ মরদেহের মধ্যে ১৪ জনকে যথাযথ নিয়মে দাফন করা হয়েছে। শনাক্ত হওয়া বাংলাদেশি নাগরিকের মরদেহ ত্রিপোলিতে অবস্থানরত তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি দুই মরদেহের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

সেন্টারের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ছবিতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা মরদেহগুলো সাদা প্লাস্টিক ব্যাগে ভরে অ্যাম্বুলেন্সে তুলছেন।

২০১১ সালে ন্যাটো-সমর্থিত বিদ্রোহে তৎকালীন শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া ইউরোপগামী অভিবাসীদের অন্যতম প্রধান ট্রানজিট রুটে পরিণত হয়েছে।

আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশের মানুষ যুদ্ধ, দারিদ্র্য ও অনিশ্চয়তা থেকে বাঁচতে লিবিয়া হয়ে বিপজ্জনক মরুভূমি ও ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন। সূত্র: রয়টার্স


More News Of This Category