হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবীর রিজভীর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। শরীরে জ্বর নেই, শ্বাসকষ্টও অনেকটাই কমে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তিনি রাজধানীর পান্থপথে স্কয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিএনপির এই নেতার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার জানিয়েছেন, তিনি এখন অনেকটাই সুস্থতাবোধ করছেন।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চলছে।
এদিন সকালে তাকে দেখতে যান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব অ্যাড. আব্দুস সালাম আজাদ, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। এর আগে গত ১১ ফেব্রুয়ারি রাতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও অ্যাড. রিজভীকে দেখতে গিয়েছিলেন।
জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।




















আপনার মতামত লিখুন :