সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে এক কুখ্যাত ডাকাতসহ বিভিন্ন মামলার ৬ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত কুখ্যাত আসামি আক্তার মণ্ডল (৫০) রয়েছেন। তিনি উপজেলার রামকৃষ্ণপুর কোদলা গ্রামের বাসিন্দা।
এ ছাড়া অন্যান্য অপরাধে গ্রেপ্তাররা হলেন- যৌতুক নিরোধ আইনের মামলায় বন্দিহার গ্রামের আবু তালেব (২৮), এনআই অ্যাক্টের (চেক জালিয়াতি) মামলায় চান্দাইকোনা গ্রামের রেজাউল করিম (৪০) এবং মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি চর ব্রাহ্মণবাড়িয়া গ্রামের রিপন (২৩) ও চান্দাইকোনার শয়ন মিয়া ওরফে জাকারিয়া (৩০)। একই অভিযানে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিঝুরি উত্তরপাড়া গ্রামের ভুট্ট খলিফা (৩৮) নামের আরো এক নিয়মিত মামলার আসামিকে আটক করা হয়।
রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ও পলাতক এই আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে পুলিশি পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান আরও জোরদার করা হবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

















আপনার মতামত লিখুন :