সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

রণবীর সিংয়ের অভিনয়ে মুগ্ধ আল্লু অর্জুন

বিনোদন ডেস্ক / ৬০ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

গতকাল প্রিভিউ শো-তে কিছুটা ঝামেলার সম্মুখীন হলেও আজ শুক্রবার (২০ মার্চ) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আদিত্য ধরের নতুন স্পাই অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর : দ্য রিভেঞ্জ’। গত বছরের ব্লকবাস্টার ছবি ‘ধুরন্ধর’-এর সিক্যুয়াল এটি। মুক্তির প্রথম কয়েক ঘণ্টার মধ্যেই সিনেমাটি দর্শকদের প্রশংসা কুড়ানোর পাশাপাশি ইন্টারনেটে ব্যাপক সাড়া ফেলেছে।

 

বুধবার (১৮ মার্চ) রাতে অনুষ্ঠিত বিশেষ প্রদর্শনীতে সিনেমাটি দেখে মুগ্ধ হয়েছেন বিনোদন জগতের তারকারা।

 

তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন টুইটারে সিনেমার পুরো টিমকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, সোয়্যাগের সাথে দেশপ্রেমের এক অনন্য মিশেল এই ছবি। প্রতিটি ভারতীয় এই সিনেমা দেখে গর্ববোধ করবেন। পর্দায় রণবীর সিং মানেই আগুন! মাধবন স্যারসহ সব অভিনেতার কাজ অসাধারণ। আন্তর্জাতিক মানের এই সিনেমাটি তৈরি করার জন্য পরিচালক আদিত্য ধরকে ধন্যবাদ।

 

আল্লু অর্জুনের এমন প্রশংসা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন অভিনেতা আর মাধবন। তিনি উত্তরে জানান, ক্যারিয়ারের এই গুরুত্বপূর্ণ সময়ে সহকর্মীদের কাছ থেকে এমন রিভিউ পাওয়া তার জন্য অনেক বড় অনুপ্রেরণা।

 

২০২৬-এর এই সিক্যুয়ালে রণবীর সিংয়ের পাশাপাশি অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, আর মাধবন, অর্জুন রামপাল ও সারা অর্জুনের মতো তারকারা। দেশপ্রেম আর অ্যাকশনের মিশেলে তৈরি এই স্পাই থ্রিলারটি কারিগরি দিক থেকেও দর্শকদের চমকে দিয়েছে।

 

রণবীর সিংয়ের বহুমুখী অভিনয় আর আদিত্য ধরের পরিচালনা—সব মিলিয়ে ‘ধুরন্ধর ২’ এ বছরের অন্যতম সেরা হিট হওয়ার পথে।

সূত্র : হিন্দুস্তান টাইমস


More News Of This Category