শিরোনামঃ
গত ২৪ ঘন্টায় চান্দিনা থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতসহ গ্রেফতার-০৭ জন। মহম্মদপুরে ১১ পিস ইয়াবাসহ এক যুবক পুলিশের হাতে আটক দেশে শিশু নির্যাতন আশঙ্কাজনক হারে বাড়ছে, বিচার ত্বরান্বিত করার দাবি ৬৫ শতাংশ প্রান্তিক জনগোষ্ঠীকে বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী ফরিদপুরে হামের প্রাদুর্ভাব অব্যাহত, আক্রান্ত ২ হাজার ৪২২; মৃত্যু ২১ ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে প্রত্যয় তরুণ সংঘের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত মাগুরার শালিখায় ডেঙ্গু প্রতিরোধে জন সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস খুলনায় ট্রিপল মার্ডার : দায় স্বীকার করে সৎবাবার জবানবন্দি ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির বাধায় ব্যর্থ ১১ জনকে পুশ ইনের চেষ্টা
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

মেঘনায় মাছ শিকারে নিষেধাজ্ঞা, জেলেরা পাবেন খাদ্য সহায়তা

অনলাইন ডেস্ক / ২৩১ প্রকাশিত সময়:
শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

জাটকা সংরক্ষণ ও ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরের মেঘনা নদীতে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। নিষেধাজ্ঞা উপেক্ষা করে কেউ মাছ শিকার করলে পেতে হবে শাস্তি। তবে নিষিদ্ধ চলাকালীন জেলেদের দেওয়া হবে খাদ্য সহায়তা।

 

আগামী রবিবার (২৯ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে ৩০ এপ্রিল মধ্যরাত পর্যন্ত টানা দুই মাস মেঘনা নদীর রামগতি উপজেলার চর আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল এলাকা পর্যন্ত ইলিশ মাছ শিকার, পরিবহন ও ক্রয় বিক্রয় বন্ধ থাকবে।

 

 

অর্থাৎ ১০০ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। এ আইন অমান্যকারীদের জন্য রয়েছে জরিমানা, দুই বছরের জেল এবং উভয়দণ্ডে দণ্ডিত করার বিধান।

উপজেলা মৎস্য অধিদপ্তর জানিয়েছে, নদীতে মাছ ধরা থেকে বিরত রাখতে জেলেদের নিয়ে বিভিন্ন সচেতনতামূলক সভা ও সেমিনার করা হয়েছে। উপকূলীয় অঞ্চলের বরফকল ও কারখানা বন্ধসহ বিভিন্ন সচেতনতামূলক দিকনির্দেশনা দিয়ে মাইকিং করা হয়েছে।

 

 

নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলেদের ৪০ কেজি করে খাদ্য সহায়তা দেবে সরকার। এ দুই মাস রামগতি ও কমলনগর উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ পুলিশ, কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করবে।

রামগতি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সৌরভ উজ জামান ও কমলনগর মৎস্য কর্মকর্তা তুর্য সাহা বলেন, নিষেধাজ্ঞা চলাকালে প্রতিটি জেলেদের মাঝে সরকার নির্ধারিত ভিজিএফের চাল বিতরণ করা হবে এবং মা-ইলিশ ও জাটকা রক্ষার অভিযান কঠোর থাকবে। অসাধু জেলেরা যাতে কোনোভাবেই নদীতে নামতে না পারে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।


More News Of This Category