ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসিফ কবির।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবিরুল ইসলাম ও উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল কর্মকর্তা ডা. দ্বীপ সাহাসহ প্রমুখ।
র্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ডেঙ্গুমুক্ত ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলা সম্ভব।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

















আপনার মতামত লিখুন :