শিরোনামঃ
গত ২৪ ঘন্টায় চান্দিনা থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতসহ গ্রেফতার-০৭ জন। মহম্মদপুরে ১১ পিস ইয়াবাসহ এক যুবক পুলিশের হাতে আটক দেশে শিশু নির্যাতন আশঙ্কাজনক হারে বাড়ছে, বিচার ত্বরান্বিত করার দাবি ৬৫ শতাংশ প্রান্তিক জনগোষ্ঠীকে বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী ফরিদপুরে হামের প্রাদুর্ভাব অব্যাহত, আক্রান্ত ২ হাজার ৪২২; মৃত্যু ২১ ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে প্রত্যয় তরুণ সংঘের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত মাগুরার শালিখায় ডেঙ্গু প্রতিরোধে জন সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস খুলনায় ট্রিপল মার্ডার : দায় স্বীকার করে সৎবাবার জবানবন্দি ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির বাধায় ব্যর্থ ১১ জনকে পুশ ইনের চেষ্টা
রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন : সিপিবি

অনলাইন ডেস্ক / ২১২ প্রকাশিত সময়:
রবিবার, ১ মার্চ, ২০২৬

বিশ্ব সন্ত্রাসবাদের মোড়ল মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে শান্তিকামী জনতার সংহতি ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা। তারা বলেছেন, ইরানে নতুন করে এই সামরিক অভিযান একটি মানবতাবিরোধী, ইরানের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী আগ্রাসন এই বর্বরতা প্রতিবাদ থেকে বিরত থাকা বা দ্ব্যর্থতা প্রদর্শনের কোনো সুযোগ নেই।

 

আজ রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।

 

এর আগে ইরানে মার্কিন সাম্রাজ্যবাদ ও জায়নবাদী ইসরায়েলের যৌথ আগ্রাসন মধ্যপ্রাচ্যব্যাপী যুদ্ধ, গণহত্যার প্রতিবাদে রাজধানীর পুরানা পল্টনের মুক্তিভবন থেকে বিক্ষোভ মিছিল বের করে সিপিবি নেতাকর্মীরা।

 

 

মিছিলটি পল্টন মোড়, তোপখানা সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়।

 

 

 

সমাবেশে সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দস্যুতা গোটা পৃথিবীকে নতুন করে এক মহাযুদ্ধের ঝুঁকির মুখে ফেলেছে। ইরানে সামরিক হামলা, রাজনৈতিক নেতাদের হত্যা, স্কুলে বোমা হামলা চালিয়ে নির্বিচারে শিশু হত্যা, এমনকি ইরানের সরকারবিরোধী আন্দোলনরত বামপন্থী ও অপরাপর বিরোধী শক্তির অবস্থানসমূহে বোমা হামলা পরিচালনা করে মার্কিন ও ইসরায়েল গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন ছড়িয়ে দিয়েছে। পৃথিবীর শান্তিকামী মানুষের পাশাপাশি বাংলাদেশের মুক্তিকামী জনতার প্রতি এই আগ্রাসনের বিরুদ্ধে সংহতি আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

 

 

 

সমাবেশে সিপিবি সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, পৃথিবী আজ ফ্যাসিবাদ, যুদ্ধ ও পরিবেশ ধ্বংসের এক নতুন যুগে প্রবেশ করেছে। এককেন্দ্রিক বিশ্বে মার্কিন সাম্রাজ্যবাদী আধিপত্য গোটা পৃথিবীকে এমনভাবে গ্রাস করেছে যে, বিভিন্ন জাতি ও রাষ্ট্রের স্বাধীনতা-সার্বভৌমত্বের ধারণা অর্থহীন হয়ে পড়েছে। আর দেশে গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার বিভিন্ন পদক্ষেপের মধ্য দিয়ে শর্তহীন মার্কিন আনুগত্যের প্রমাণ দিয়েছে। সদ্য ক্ষমতাসীন বিএনপি সরকারও অল্প সময়ের মধ্যেই মার্কিন সাম্রাজ্যবাদ তোষণ ও তাদের আজ্ঞা পালনে নিষ্ঠা প্রদর্শন করেছে।

 

যা দেশের মানুষ ইতোমধ্যে ভীতসন্ত্রস্ত। তিনি দেশে দেশে সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রাম তীব্রতর করা এবং আন্তর্জাতিকতাবাদী সংহতি আন্দোলন জোরদার করার আহ্বান জানান।

সমাবেশে জানানো হয়, একই দাবিতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের উদ্যোগে আগামীকাল সোমবার, বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।


More News Of This Category