শিরোনামঃ

মান্দায় চুরি হওয়া মোটরসাইকেল আত্রাইয়ে উদ্ধার: গ্রেপ্তার-২

admin 2
মান্দায় চুরি হওয়া মোটরসাইকেল আত্রাইয়ে উদ্ধার: গ্রেপ্তার-২
Getting your Trinity Audio player ready...

নওগাঁর মান্দা উপজেলা থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রে*প্তার করেছে আত্রাই থানা পুলিশ। পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই উপজেলার শুকটিগাছা বাজার এলাকা থেকে তাদের আ*টক করা হয়।


​আটককৃত দুই অভিযুক্ত হলেন,মান্দা উপজেলার দক্ষিণ নুরুল্লাবাদ জোতপাড়া গ্রামের কালামের ছেলে মো. লিটন (২৩), মান্দা উপজেলার দক্ষিণ নুরুল্লাবাদ কদমতলী গ্রামের শফিকুলের ছেলে ২. মোঃ জীবন ওরফে তন্ময় (১৯)।

​পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৪ জানুয়ারি) রাত ৯টার দিকে মান্দা থানাধীন চকশলিয়া বাজার থেকে একটি লাল-কালো রঙের বাজাজ ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল চু*রি হয়। আজ রবিবার (২৫ জানুয়ারি) অভি*যুক্তরা মোটরসাইকেলটি বিক্রির উদ্দেশ্যে আত্রাইয়ের শুকটিগাছা বাজারে নিয়ে আসে।
​গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা পুলিশ স্থানীয় জনগণের সহযোগিতায় অভি*যান চালিয়ে মোটরসাইকেলসহ ওই দুই যুবককে হাতেনাতে গ্রে*প্তার করে।

​আত্রাই থানার পুলিশ জানিয়েছে, উদ্ধা*রকৃত মোটরসাইকেল এবং গ্রেপ্তা*রকৃত আসা*মিরা বর্তমানে থানা হেফা*জতে রয়েছে। এ ঘটনায় মান্দা থানায় ইতিমধ্যে একটি চু*রির অভি*যোগ দায়ের করা হয়েছিল।
​আত্রাই থানা পুলিশ সূত্রে আরও জানানো হয়,​”মোটরসাইকেলের কাগজপত্র যাচাই-বাছাই চলছে। আদা*লতের নির্দেশক্রমে আইনি প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকের কাছে মোটরসাইকেলটি হস্তান্তর করা হবে।”

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।