শিরোনামঃ
বাজেট অধিবেশন চলবে ৯ জুলাই পর্যন্ত এফইআরবি ও বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাবের সমঝোতা স্মারক সই মাগুরা শহরের স্টেডিয়াম পাড়ায় হৃদয় বিদারক ঘটনা স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা  মধুখালীতে ৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত নবাগত জেলা প্রশাসকের সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের সৌজন্য সাক্ষাৎ সিরাজগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন*   নদী-ডোবা এখন মৃত্যুফাঁদ : রংপুরে ১০ দিনে ১২ প্রাণহানি দামুড়হুদা সীমান্তে মাদকের বড় চালান জব্দ কোটালীপাড়া ভ্যানে বস্তায় নিয়ে যাচ্ছিলেন গাঁজা, পুলিশের তল্লাশিতে আটক চালক
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

মানিকছড়িতে পাহাড় কাটার সত্যতা পেয়েছে পরিবেশ মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

অনলাইন ডেক্স / ৪৫ প্রকাশিত সময়:
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

খাগড়াছড়ির মানিকছড়িতে অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে পরিবেশ মন্ত্রণালয় গঠিত পাঁচ সদস্যের কমিটি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে এ তথ্য নিশ্চিত করেছে।

কমিটির সদস্যরা মানিকছড়ি উপজেলার খাড়িছড়া, এয়াতলং পাড়া, মরাডলু, লেমুয়া, তিনটহরী ও বড়ডলু এলাকায় বিভিন্ন স্থানে পাহাড় কাটার চিত্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা একাধিক স্থানে অবৈধভাবে পাহাড় কাটার প্রমাণ পান।তদন্ত কমিটির নেতৃত্ব দেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত কমিশনার (সার্বিক) মো. মোতাহার হোসেন। এ সময় কমিটির সদস্যসচিব পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক জমির উদ্দিন, সদস্য অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নাসির উদ্দীন চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে কমিটির আহ্বায়ক মো. মোতাহার হোসেন জানান, অবৈধ পাহাড় কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ইতোমধ্যে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর আইনি ব্যবস্থা নেওয়া শুরু করেছে।

মোতাহার হোসেন বলেন, যারা পরিবেশ ধ্বংসে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।প্রসঙ্গত, মানিকছড়িতে পাহাড় কাটার ঘটনায় গত ৯ এপ্রিল পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করে। পাহাড় কাটার সঙ্গে স্থানীয় প্রভাবশালী মহল জড়িত রয়েছে বলে অভিযোগ রয়েছে।


More News Of This Category