শিরোনামঃ

বৃষ্টির পানি পড়াকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ, আহত ৭

অনলাইন ড্রেস
বৃষ্টির পানি পড়াকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ, আহত ৭
🖼️ ফটো কার্ড তৈরি করুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় জায়গা-সম্পত্তির বিরোধ ও বৃষ্টির পানি পড়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ৭ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সর্দার পাড়ায় এই ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা বলেন, এক ভাইয়ের ঘরের চালা থেকে বৃষ্টির পানি অন্য ভাইয়ের ঘরে পড়াকে কেন্দ্র করে এই বিরোধের সৃষ্টি হয়।

 

 

এই তুচ্ছ ঘটনা ও পূর্ববর্তী জায়গা সম্পত্তির বিরোধের জেরে নিকুঞ্জ সর্দারের ছেলে সদীপ সর্দারের (৫০) সঙ্গে তার ভাই সুধীর সর্দারের (৩৮) ঝগড়া বাঁধে। এক পর্যায়ে সুধীর, তার স্ত্রী পলি সর্দার এবং ভাইপো রিপন সর্দার ধারালো ধামা নিয়ে সদীপের পরিবারের ওপর হামলা চালান এবং তাদের এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। আহতদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

আহতরা হলেন—সদীপ সর্দার (৫০), পূর্ণিমা সর্দার (৪৮), নিলয় সর্দার (১৭), দীপন সর্দার (২৬), চুমকি সর্দার (৩৪), সুজন সর্দার (৩৭) ও খোকন সর্দার

(৩৭)।স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার বিপ্লব চৌধুরী বলেন, ‘আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আঘাত গুরুতর হওয়ায় তাদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করেছেন কর্তব্যরত চিকিৎসক।’

 

বোয়ালখালী থানার ওসি মাহফুজুর রহমান বলেন, ‘এখনো কারো কাছ থেকে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।