|
Getting your Trinity Audio player ready...
|

ক্রিস্তিয়ানো রোনালদো আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। পর্তুগালের কিংবদন্তি অধিনায়ক ও আল-নাসরের তারকা ফরোয়ার্ড আনুষ্ঠানিকভাবে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপ মিশন শুরু করেছেন।
উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় দলের জার্সি পরা একটি ছবি প্রকাশ করেন রোনালদো। ছবির সঙ্গে তিনি লেখেন, ‘মিশন: বিশ্বকাপ শুরু হয়ে গেছে!’
৪১ বছর বয়সেও দুর্দান্ত ফিটনেস ধরে রাখা এই তারকা পর্তুগালের প্রধান কোচ রবার্তো মার্তিনেজের ঘোষিত চূড়ান্ত বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন। এর মাধ্যমে ফুটবল ইতিহাসে নতুন এক মাইলফলক গড়তে যাচ্ছেন তিনি।
আসন্ন ২০২৬ বিশ্বকাপ হবে রোনালদোর ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ, যা পুরুষ ফুটবলের ইতিহাসে একক ও অভূতপূর্ব রেকর্ড।
এর আগে কোনো ফুটবলার ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়ার কৃতিত্ব দেখাতে পারেননি। তার সঙ্গে এবার ষষ্ঠ বিশ্বকাপে খেলার রেকর্ডের ভাগীদার হতে পারেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ও মেক্সিকান গোলরক্ষক ওচোয়াও।
এদিকে জাতীয় দলের জার্সিতে রোনালদোর অর্জনও ঈর্ষণীয়। আন্তর্জাতিক ফুটবলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এই ফরোয়ার্ড এখন পর্যন্ত পর্তুগালের হয়ে ২২৬টি অফিসিয়াল ম্যাচে ১৪৩টি গোল করেছেন।দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে তিনি দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত রেখেছেন। দেশের হয়ে একটি ইউরো কাপের পাশাপাশি জিতেছেন দুইটি নেশন্স লিগও।
বিশ্বকাপের মঞ্চে এবার পর্তুগাল খেলবে গ্রুপ কে-তে। নকআউট পর্বে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে ডিআর কঙ্গো, কলম্বিয়া ও উজবেকিস্তান।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।



















আপনার মতামত লিখুন :