মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

বান্দরবানে ৬টি বসতঘর ও ২টি দোকান আগুনে পুড়ে ছাই

অনলাইন ডেস্ক / ৫৭ প্রকাশিত সময়:
সোমবার, ২ মার্চ, ২০২৬

বান্দরবান পৌর এলাকার উজানী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পাহাড়ি বসতঘর ও ২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২ মার্চ) সকালে পৌরসভার ৫ নং ওয়ার্ডের উজানীপাড়ায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে জেলা প্রশাসকের পক্ষ থেকে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ দেওয়া হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে দিকে স্থানীয় বাসিন্দারা আগুনের লেলিহান শিখা দেখতে পান।

 

 

দ্রুত বিষয়টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে জানানো হয়। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কয়েকটি কাঁচা বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনের তীব্রতায় পার্শ্ববর্তী ভবনগুলোও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বহু মূল্যবান সামগ্রী ভস্মীভূত হয়।

বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার মো. শরীফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ৬টি বসতঘর ও ২টি দোকান পুড়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে।

 

 

ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে বলেও তিনি জানান।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের মধ্যে খাদ্যসামগ্রী, শীতবস্ত্র ও নগদ অর্থ সহায়তা বিতরণ করেন।

 

এ সময় পৌরসভার প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফয়জুর রহমান, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা করুনা কান্তি বড়ুয়াসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


More News Of This Category