শিরোনামঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী

admin 2
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী
Getting your Trinity Audio player ready...

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আজ রবিবার (৩১ মে) রাত ৯ টায় নগরীর শাহ ডাইং কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি মন্ত্রী জনাব মোঃ মিজানুর রহমান মিনু,এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী জেলা পরিষদের মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মোঃ এরশাদ আলী ঈশা।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহীর এ্যাড. জমসেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজশাহী অ্যাডভোকেট বার এসোসিয়েশনের সভাপতি অ্যাড আবুল কাশেম, সাধারণ সম্পাদক অ্যাড. পারভেজ তৌফিক জাহেদী, জিপি অ্যাড. আইনুল আহসান পান্না প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাসিকের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব আব্দুল মালেক রানা, সদস্য, ফয়সাল আলম নয়ন সহ আইনজীবী ফোরামের সদস্যবৃন্দ, পিপি, এপিপি, জিপি সহ অন্যান্য আইনজীবীবৃন্দ।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।