শিরোনামঃ

বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই মারা গেলেন অপর বন্ধু

অনলাইন ডেক্স
বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই মারা গেলেন অপর বন্ধু
🖼️ ফটো কার্ড তৈরি করুন

চাঁদপুরের ফরিদগঞ্জে বন্ধুর কবর খুঁড়তে গিয়ে সেই কবরে মারা গেলেন তার ঘনিষ্ঠ বন্ধু। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার (২০ এপ্রিল) সকালে পৌর এলাকার কেরোয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত আবুল হাশেম (৯০) ও মৃত বাচ্চু পাটওয়ারী (৮৫) দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ।আবুল হাশেম (৯০) পূর্বে কাঠমিস্ত্রির কাজ করতেন এবং আবুল হাশেম পৌর এলাকার ২নং ওয়ার্ডের দক্ষিণ কেরোয়া ছৈয়াল বাড়ি জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

 

অবসর সময়ে একসঙ্গে গল্প করতেন তারা। এছাড়াও এলাকার মৃত ব্যক্তিদের জন্য বিনা পারিশ্রমিকে কবরও খুঁড়ে দিতেন। তারা শতাধিক কবর খুঁড়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, রোববার রাতেও দুই বন্ধু একসঙ্গে চা পান করেন। সোমবার (২০ এপ্রিল) ভোরে একসঙ্গে ফজরের নামাজও আদায় করেন। পরে সকালে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মারা যান বাচ্চু পাটওয়ারী। বন্ধুর মৃত্যুসংবাদ পেয়ে আবুল হাশেম দ্রুত তাঁর দাফনের জন্য কবর খুঁড়তে যান।

 

কবর খোঁড়ার একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে কবরে শুইয়ে পড়েন তিনি। পরে স্বজনরা তাঁকে ওপরে তুললে দেখা যায়, তিনি আর বেঁচে নেই।

আবুল হাশেমের ছেলে জহির হোসেন বলেন, ‘আমার বাবা ও বাচ্চু চাচা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। সব সময় একসঙ্গে থাকতেন। কেউ মারা গেলে জান্নাতের আশায় বিনা পারিশ্রমিকে কবর খুঁড়ে দিতেন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।