শিরোনামঃ

ফ্যামিলি কার্ড’ পেয়েছে ৩৭৫৬৭ পরিবার

অনলাইন ডেক্স
ফ্যামিলি কার্ড’ পেয়েছে ৩৭৫৬৭ পরিবার
🖼️ ফটো কার্ড তৈরি করুন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, “এখন পর্যন্ত ৩৭ হাজার ৫৬৭ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হয়েছে। ১০ জেলার ২২ হাজারের বেশি প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষককে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে।”

শনিবার (১৮ এপ্রিল) সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাহদী আমিন বলেন, ‘প্রতিটি ফ্যামিলি কার্ডে মাসিক ২ হাজার ৫০০ নগদ টাকা সহায়তা করা হচ্ছে।এটি নারীর অর্থনৈতিক, পারিবারিক ও সামাজিক ক্ষমতায়নের এক আন্তর্জাতিক রোল মডেল। একইভাবে ১০টি সুবিধা ও নগদ অর্থায়ন সংবলিত কৃষক কার্ড পেলে প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষকরা উপকৃত হবেন।’

 

তিনি বলেন, ‘দায়িত্বগ্রহণের পর সরকার ১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করেছে। পর্যায়ক্রমে এ ধরনের কার্যক্রম বাড়ানো হবে।প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, ‘দায়িত্ব গ্রহণের দুই মাসের মধ্যে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতি হয়েছে। এটি দেশে-বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।’

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।