শিরোনামঃ
ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ বোয়ালমারী উপজেলা হাসপাতালে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু খুলনা সিটি মেডিক্যালে আগুন রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর, কারণ ও ক্ষতি নিরূপণে চলছে কাজ পশ্চিম তীরে অভিযান অব্যাহত, গ্রেপ্তার-ভাঙচুর ও হামলার অভিযোগ ১৫ টাকা দরে প্রতিমাসে ৩০ কেজি চাল পাবে ৫৫ লাখ পরিবার দেশের কিছু এলাকায় ভারি বৃষ্টির আভাস প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল কক্সবাজার আসছেন কলমাকান্দায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত, আহত ৩ ৭ লাখ টাকা ব্যয়ে দক্ষিণ কোরিয়ার পতাকা টানালেন মিন্টু
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

পাম্পে তেল নিতে এসে ধরা হত্যাচেষ্টাসহ একা‌ধিক মামলার আসামি

অনলাইন ডেক্স / ৪৭ প্রকাশিত সময়:
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পাম্পে তেল নিতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন একাধিক মামলার আসামি রবিউল ইসলাম রনি। সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার রায়গঞ্জ এলাকার জুলেখা পাম্পে তেল নিতে এলে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার রবিউল ইসলাম রনি উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের সোনাইর খামার এলাকার মজিবর রহমানের ছেলে। তার বিরুদ্ধে নাগেশ্বরী থানায় রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান দ্বীপ মণ্ডলকে হত্যাচেষ্টাসহ মোট তিনটি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।পুলিশ জানায়, পূর্বশত্রুতার জেরে চলতি বছরের ১৩ জানুয়ারি বিকেলে একই এলাকার মোক্তার হোসেনের ছেলে আমজাদ হোসেনকে পথরোধ করে রনিসহ ৪-৫ জন হামলা চালায়। এ সময় হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে তাকে গুরুতর জখম করা হয়। পরে আহত আমজাদকে প্রথমে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এ ঘটনায় আমজাদের বাবা মোক্তার হোসেন বাদী হয়ে নাগেশ্বরী থানায় রবিউল ইসলাম রনি, খাইরুল ইসলামসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে মামলা করেন।এ ছাড়া রনির বিরুদ্ধে সংখ্যালঘুদের জমি দখলের চেষ্টা, বাড়িঘরে হামলা-ভাঙচুর এবং ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান দীপকে হত্যাচেষ্টার অভিযোগে আরও দুটি মামলা রয়েছে।

 

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ-হীল-জামান জানান, মোক্তার হোসেনের করা মামলায় রবিউল ইসলাম রনিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। তার বিরুদ্ধে চেয়ারম্যানকে হত্যাচেষ্টাসহ আরো দুটি মামলা রয়েছে।


More News Of This Category