|
Getting your Trinity Audio player ready...
|

নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান তালিকাভুক্ত সন্ত্রাসী রিয়াজ উদ্দিন বাবু ওরফে ‘কিলার বাবুকে’ পেটে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এসময় লিটন নামে তার আরেক সহযোগী ছুরিকাঘাতে আহত হয়েছেন। তবে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা শনাক্ত করতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার (৫ মার্চ) ভোর ৪টায় ফতুল্লার পঞ্চবটি মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবু (৪০) ফতুল্লার লালপুর পৌষাপুকুরপাড় এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানিয়েছে, কিলার বাবুর নামে ৫টি হত্যা, ছিনতাই মামলাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে। সে ফতুল্লা থানার তালিকাভুক্ত সন্ত্রাসী।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ হোসেন জানান, ভোর রাত ৪টার সময় পঞ্চবটি মোড়ের কাছে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে কে বা কারা বাবু ও লিটনকে কুপিয়েছে তা জানতে পারিনি।
তবে ঢাকা মেডিক্যালে দুজনকে নেওয়ার পর বাবু মারা গেছে আর লিটন চিকিৎসাধীন রয়েছে। কারা তাদের মেরেছে এ বিষয়ে জানার চেষ্টা চলছে। বাবুর মরদেহ বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজে রয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :