শিরোনামঃ

তারেক রহমানকে শুভেচ্ছা জানাল মিসর দূতাবাস

admin
তারেক রহমানকে শুভেচ্ছা জানাল মিসর দূতাবাস
Getting your Trinity Audio player ready...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলটির চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ মিসর দূতাবাস।

শ‌নিবার (১৪ ফেব্রুয়া‌রি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক বার্তায় এ অ‌ভিনন্দন জানানো হয়।

বার্তায় উ‌ল্লেখ করা হয়, মিসর দূতাবাস বাংলাদেশের জনগণকে সংসদীয় নির্বাচন সফলভাবে সম্পন্ন করার জন্য অভিনন্দন জানাচ্ছে, যা বাংলাদেশের জনগণের ইচ্ছা ও আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছে।

বার্তায় আরো বলা হয়, মিসর নতুন বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আগ্রহী, যাতে আমাদের দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরো সুদৃঢ় হয় এবং উন্নয়ন, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য আমাদের অভিন্ন আকাঙ্ক্ষাকে এগিয়ে নেওয়া যায়।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।