শিরোনামঃ

টেকনাফে মাটির নিচে পুঁতে রাখা বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার

অনলাইন ড্রেস
টেকনাফে মাটির নিচে পুঁতে রাখা বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ মে) ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালী এলাকার একটি ইটভাটার মাটির নিচ থেকে এসব মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়।

 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, আলিখালী এলাকায় একটি ইটভাটায় তল্লাশি চালায় নৌবাহিনী কন্টিনজেন্ট টেকনাফের একটি দল। অভিযানে ইটভাটার মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ১ লাখ পিস ইয়াবা, দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

 

 

এ সময় আলিখালী এলাকা থেকে একাধিক অস্ত্র ও মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি নরুল কবিরকে আটক করা হয়।

আইএসপিআর আরো জানান, উদ্ধার করা মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র, গোলাবারুদসহ আটক আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।