জ্বালানি ইস্যুতে ২৪ ঘণ্টায় ৩৯১ অভিযান, ৮৭ হাজার লিটার মজুদ তেল উদ্ধার

অনলাইন ডেক্স
জ্বালানি ইস্যুতে ২৪ ঘণ্টায় ৩৯১ অভিযান, ৮৭ হাজার লিটার মজুদ তেল উদ্ধার
🖼️ ফটো কার্ড তৈরি করুন

দেশব্যাপী জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণে গত ২৪ ঘণ্টায় ৩৯১টি অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ১৯১টি মামলা দায়েরের পাশাপাশি মোট ৯ লাখ ৩৫ হাজার ৭০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ ছাড়া মোট ৮৭ হাজার ৭০০ লিটার অবৈধভাবে মজুদ করা জ্বালানি তেল উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, ৩০ মার্চ দেশের ৬৪টি জেলায় একযোগে জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণ সংক্রান্ত অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসব অভিযানে সাতক্ষীরা জেলায় একজনকে দুই মাসের, চাঁদপুরে একজনকে একবছর, গাজীপুরে একজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া অভিযানে অবৈধভাবে মজুদ করা জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ডিজেল ৬৭ হাজার ৪০০ লিটার, অকটেন ৬ হাজার ৪৪৪ লিটার ও পেট্রল ১৩ হাজার ৮৫৬ লিটার উদ্ধার করা হয়।এতে আরো বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ম্যাজিস্ট্রেটগণ মহানগরীতে তাদের অভিযান অব্যাহত রেখেছেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।